2016 সালে ভারতে লঞ্চ হয়েছিল Bajaj Dominar। কিন্তু Bajaj এর এই ফ্ল্যাগশিপ মোটরসাইকেলে একাধিক সমস্যা ছিল। সেল সমস্যার সমাধান করতে ভারতে আসছে 2019 Bajaj Dominar 400। নতুন মোটরসাইকেলে যেমন মেকানিকাল পরিবর্তন এসেছে । যোগ হয়েছে নতুন বাম্প পাওয়ার ইঞ্জিন। দেখে নিন 2019 Bajaj Dominar 400 মোটরসাইকেলে নতুন কী যোগ হল?

সবুজ রঙে পাওয়া যাবে নতুন Bajaj Dominar
ডিজাইন
আগের ভার্সানের মতোই দেখতে 2019 Bajaj Dominar 400। তবে যোগ হয়েছে একাধিক ভিসুয়াল চেঞ্চ। সবুজ রঙে পাওয়া যাবে নতুন Bajaj Dominar। ফুয়েল ট্যাঙ্কে যোগ হয়েছে নতুন লোগো। হেডল্যাম্প ও টেল ল্যাম্পে সম্পূর্ণ LED ব্যবহার করেছে Bajaj। তবে ডিজাইনে কোনও পরিবর্তন আসেনি।

2019 Bajaj Dominar 400 মোটরসাইকেলে যোগ হয়েছে নতুন ডিজাইনের রিয়ার ভিউ মিরার
নতুন এক্সহস্ট ও মিরার
2019 Bajaj Dominar 400 মোটরসাইকেলে যোগ হয়েছে নতুন ডিজাইনের রিয়ার ভিউ মিরার। মিরারে কাস্ট অ্যালুমিনিয়ার ব্যবহার হয়েছে। থাকছে নতুন সাইড স্ট্যান্ড। Bajaj Dominar এ রয়েছে ডবল ব্যারেল এক্সহস্ট।cycle.

Bajaj Dominar 400 মোটরসাইকেলে থাকছে LCD স্ক্রিন
নতুন ইন্সট্রুমেন্টেশান
2019 Bajaj Dominar 400 মোটরসাইকেলে থাকছে LCD স্ক্রিন। এখানেই মোটরসাইকেলের গতি সহ সব তথ্য দেখা যাবে। থাকছে ডাইনামিক ফুয়েল ডিসপ্লে। এছাড়াও সার্ভিসের খবর জানাবে এই ডিসপ্লে।

বেশি শক্তি
Bajaj Dominar এ থাকছে 373.3 cc সিঙ্গেল সিলিন্ডার লিহুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে আগের থেকে বেশি শক্তি পাওয়া যাবে। থাকছে সর্বোচ্চ 39bhp শক্তি আর 35 Nm টর্ক।

সামনে থাকছে আপডেটেড আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্ক
নতুন যন্ত্রাংশ
2019 Bajaj Dominar 400 মোটরসাইকেলের সামনে থাকছে আপডেটেড আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্ক। KTM 390 Duke মোটরসাইকেলে একই ধরনের ফর্ক ব্যবহার হয়েছে। আর থাকছে ডুয়াল চ্যানেল ABS।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.










