ভারতে লঞ্চ হল নতুন Honda CB300R। দিল্লিতে CB300R মোটরসাইকেলের এক্স শোরুম দাম 2.41 লক্ষ টাকা। Honda নিও স্পোর্টস ক্যাফে কনসেপ্টে তৈরী হয়েছে এই মোটরসাইকেল। নতুন Honda CB300R মোটরসাইকেলে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন। ভারতে যন্ত্রাংশ আমদানি করে জোরা লাগিয়ে তৈরী হবে CB300R। জানুয়ারি মাসে নির্বাচিত কিছু Honda ডিলারের কাছে 5,000 টাকার বিনিময়ে নতুন CB300R বুকিং শুরু হয়েছিল।
ভারতে BMW G 310 R আর KTM 390 Duke এর মতো মোটরসাইকেলগুলিকে কড়া প্রতিযোগিতার সম্মুখীন করবে নতুন Honda CB300R
নতুন Honda CB300R মোটরসাইকেলে থাকবে 286 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 30.9 bhp শক্তি আর 27.5 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান। থাকছে একটি 10 লিটার তেলের ট্যাঙ্ক। সামনের চাকার থাকছে একটি 296 মিমি ডিস্ক ব্রেক। সাথে থাকছে ABS।
Honda CB300R মোটরসাইকেলে থাকবে 286 cc ইঞ্জিন
নতুন Honda CB300R মোটরসাইকেলের সব আলোতেই LED ব্যবহার হয়েছে। সাথে থাকছে একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। লঞ্চের পরে ভারতে BMW G 310 R আর KTM 390 Duke এর মতো মোটরসাইকেলগুলিকে কড়া প্রতিযোগিতার সম্মুখীন করবে নতুন Honda CB300R।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.