নতুন Triumph Street Scrambler তে যোগ হল 900 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে থাকছে 64bhp শক্তি। যা আগের মডেলের থেকে 18 শতাংশ বেশি শক্তিশালী। নতুন 900 cc প্যারারাল টুইন হাই টর্ক বনভিল ইঞ্জিনের ভিতরে থাকছে হালকা ক্র্যাঙ্কশাফট , ম্যাগনেশিয়াম ক্যাম কভার আরও হালকা ক্লাচ আর নতুন ক্লাচ কভার। এছাড়াও থাকছে ABS যা প্রয়োজনে বন্ধ করে রাখা যাবে।

(2019 Street Scrambler)
নতুন Triumph Street Scrambler তে যোগ হয়েছে নতুন ব্রেক। এছাড়াও থাকছে নতুন সাস্পেনসান সিস্টেম। আগের থেকে চওড়া ফর্ক ব্যবহার হয়েছে এই বাইকে।

(2019 Street Scrambler)
নতুন Triumph Street Scramblerতে থাকছে নতুন সিট। 120 টির বেশি অ্যাকসেসারিজ সহ বাজারে এসেছে নতুন এই বাইক। 2019 সালের শুরুর দিকে ভারতে আসবে নতুন Triumph Street Scrambler।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.











