ভারতে লঞ্চ হল 2020 Honda CRF1100L Africa Twin। 15.35 লক্ষ টাকা থেকে এই মোটরসাইকেলগুলির দাম শুরু হচ্ছে। নতুন মডেলে রয়েছে 1,084 cc ইঞ্জিন ও একাধিক নতুন আধুনিক প্রযুক্তির সমন্বয়। থাকছে আগের থেকে হালকা ফ্রেম ও 25 লিটার ফুয়েল ট্যাঙ্ক। অ্যাডভেঞ্চার স্পোর্টস ভেরিয়েন্টে উইন্ডস্ক্রিনের উচ্চটা নিয়ন্ত্রণ করা যাবে।

25 লিটার পেট্রল ট্যাঙ্ক থাকছে
নতুন মোটরসাইকেলে 1,084 cc ইঞ্জিন ব্যবহার করেছে Honda। নতুন ইঞ্জিনে আগের থেকে 12 শতাংশ বেশি শক্তি ও 11 শতাংশ বেশি টর্ক পাওয়া যাবে। এছাড়াও ওজনের সঙ্গে শক্তির অনুপাত 10 শতাংশ বেড়েছে। আগের থেকে আড়াই কিলোগ্রাম কম ওজনের এই মোটরসাইকেলে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন।

নতুন ইঞ্জিন ব্যবহার হয়েছে
চারটি রাইডিং মোডে এই মোটরসাইকেল চালানো যাবে। ট্যুর, আর্বান ও অফ-রোড এবং দুটি কাস্টম রাইডিং মোড থাকছে। স্ট্যান্ডার্ড ভার্সনে রয়েছে 18.8 লিটার ট্যাঙ্ক। এই মোটরসাইকেলের ওজন 226 কিলোগ্রাম। ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন ভার্সনের দাম 236 কিলোগ্রাম।

রয়েছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে
মোটরসাইকেলের সামনে 21 ইঞ্চি ও পিছনে 18 ইঞ্চি চাকা থাকছে। সামনের চাকায় 310 মিমি ডুয়াল ওয়েভ ফ্লোটিং ইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে। কোম্পানির দাবি এক লিটার পেট্রলে 20.4 কিমি চলবে এই মোটরসাইকেল।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.









