BS6 দূষণ বিধি মেনে হাজির হল 2020 Jawa ও Jawa Forty Two। গত বছর নভেম্বর ভারতে লঞ্চ হয়েছিল কোম্পানির ববার মোটরসাইকেল Jawa Perak। লঞ্চের সময় সেই মোটরসাইকেলে BS6 ইঞ্জিন ব্যবহার হয়েছিল। এবার নতুন Jawa ও Jawa Forty Two -তে BS6 ইঞ্জিন পৌঁছল। 2018 সালের নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল এই দুই মোটরসাইকেল। 1 এপ্রিল থেকে দেশের সব মোটরসাইকেলে BS6 ইঞ্জিন বাধ্যতামূলক হচ্ছে।

সিঙ্গেল ও ডুয়াল চ্যানেল এবিএস সহ পাওয়া যাবে Jawa মোটরসাইকেল
2020 Jawa BS6 -এর দাম:
| Jawa |
সিঙ্গেল এবিএস (পুরনো দাম) |
সিঙ্গেল এবিএস (নতুন দাম) |
ডুয়াল এবিএস (পুরনো দাম) |
ডুয়াল এবিএস (নতুন দাম) |
|---|---|---|---|---|
| ব্ল্যাক | 1.64 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1.82 লক্ষ টাকা |
| গ্রে | 1.64 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1.82 লক্ষ টাকা |
| মেরুন | 1.64 লক্ষ টাকা | 1.74 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা | 1. 83 লক্ষ টাকা |

একাধিক রঙে পাওয়া যাবে Jawa Forty Two
2020 Jawa Forty Two BS6 -এর দাম:
| Jawa Forty Two |
সিঙ্গেল এবিএস (পুরনো দাম) |
সিঙ্গেল এবিএস ( নতুন দাম) |
ডুয়াল এবিএস (পুরনো দাম) |
ডুয়াল এবিএস (নতুন দাম) |
|---|---|---|---|---|
| হ্যালিস টিল | 1.55 লক্ষ টাকা | 1.60 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.69 লক্ষ টাকা |
| কমেট রেড | 1.55 লক্ষ টাকা | 1.65 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.74 লক্ষ টাকা |
| গ্যালাকটিক গ্রিন | 1.55 লক্ষ টাকা | 1.65 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.74 লক্ষ টাকা |
| নেবুলা ব্লু | 1.55 লক্ষ টাকা | 1.65 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.74 লক্ষ টাকা |
| লুমস লাইম | 1.55 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.73 লক্ষ টাকা |
| স্টারলাইট ব্লু | 1.55 লক্ষ টাকা | 1.60 লক্ষ টাকা | 1.64 লক্ষ টাকা | 1.69 লক্ষ টাকা |

Jawa ও Jawa Forty Two -তে 293cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে
নতুন Jawa ও Jawa Forty Two -তে 293cc সিঙ্গেল সিলিন্ডার, চার স্ট্রোক, লিকুইড কুলড ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিনে রয়েছে ফুয়েল ইনজেকশন প্রযুক্তি। এই ইঞ্জিনে সর্বোচ্চ 27 bhp শক্তি ও 28 Nm টর্ক পাওয়া যাবে।
নতুন দুই মোটরসাইকেলের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক, পিছনে থাকছে ডুয়াল শক অ্যাবজর্বার। ডিস্ক ব্রেকের সঙ্গেই এই মোটরসাইকেলে থাকছে ডুয়াল চ্যানেল এবিএস। বেস ভেরিয়েন্টে পিছনের চাকায় ড্রাম ব্রেক ও সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
