ফুটপাথে বাইক ওঠা আটকালেন শিক্ষিকা! ভিডিও দেখে আপ্লুত আনন্দ মাহিন্দ্রা

language dropdown

২১ ফেব্রুয়ারি পুণের রাস্তায় দেখা মিলেছিল এক স্কুলশিক্ষিকার। বর্ষীয়সী সেই মহিলাকে দেখা গিয়েছিল ট্র্যাফিক জ্যামের ঠেলা থেকে বাঁচতে ফুটপাথে বাইক নিয়ে উঠে পড়া বাইক-আরোহীদের থামাতে।

ফুটপাথে বাইক ওঠা আটকালেন শিক্ষিকা! ভিডিও দেখে আপ্লুত আনন্দ মাহিন্দ্রা expand ছবি দেখুন

২১ ফেব্রুয়ারি পুণের রাস্তায় দেখা মিলেছিল এক স্কুলশিক্ষিকার। বর্ষীয়সী সেই মহিলাকে দেখা গিয়েছিল ট্র্যাফিক জ্যামের ঠেলা থেকে বাঁচতে ফুটপাথে বাইক নিয়ে উঠে পড়া বাইক-আরোহীদের থামাতে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সারা দেশের নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ পুণের ডেকান জিমখানায় বিমলাবাই গারওয়ার হাই স্কুলের ওই শিক্ষিকার। এমন একটি ভিডিও চোখে পড়ে গিয়েছে ‘মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা'-র এগজিকিউটিউভ চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার (Anand Mahindra)। তিনিও টুইট করেন ভিডিওটি। সঙ্গে লেখেন, ‘‘এই ভিডিওটি দেখামাত্র আমি তৎক্ষণাৎ ভক্ত হয়ে গিয়েছি সমস্ত ‘আন্টির'। তাঁদের গোষ্ঠীর হাতে আসুক আর ক্ষমতা। এই আন্টিকে আন্তর্জাতিক নারী দিবসে শ্রদ্ধা জানানো উচিত।''

ভিডিওটির তলায় অসংখ্য কমেন্ট পড়েছে। অনেকেই ওই ‘আন্টির' পরিচয় জানিয়েছেন। অনেকেরই মতে, ওই শিক্ষিকার পড়ুয়ারা নিশ্চয়ই অত্যন্ত গর্বিত তাঁদের শিক্ষিকাকে এমন ভূমিকায় দেখে। কর্তৃপক্ষ হস্তক্ষেপ না করলেও তিনি নিজেই নেমে পড়েন ফুটপাথে বাইক উঠে পড়া থামাতে।

0 Comments

ভিডিওয় ওই মহিলাকে দেখা গিয়েছে ফুটপাথে দাঁড়িয়ে থাকতে। ফুটপাথ হাঁটার জন্যই। সেখানে বাইক নিয়ে উঠে পড়ার বিরোধিতা করেন তিনি। ট্র্যাফিকের নজর এড়িয়ে জ্যামের প্রকোপ এড়াতে অনেক বাইক-আরোহীই উঠে পড়ে ফুটপাথে। তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়ান প্রবীণা শিক্ষিকা। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ফুটপাথ কেবলমাত্র পথচারীদের জন্য। এখানে বাইক বা অড়্য টু হুইলার চালানো যাবে না।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.