ভারতে লঞ্চ হল নতুন Bajaj CT 110। ভারতে এই মোটরসাইকেলের কিক স্টার্ট ভেরিয়েন্টের দাম 37,997 টাকা। সেলফ স্টার্ট ভেরিয়েন্ট কিনতে 44,352 টাকা খরচ হবে। CT সিরিজের নতুন মোটরসাইকেলে একাধিক নতুন ফিচার যোগ করেছে Bajaj Auto। থাকছে নতুন ট্যাঙ্ক প্যাড, নতুন গ্রাফিক্স, ইঞ্জিনে কালো ফিনিশ, নতুন হ্যান্ডেলবার। নতুন ভার্সানে সামান্য বড় সিট ব্যবহার হয়েছে। CT 110 মোটরসাইকেলে টেলিস্কোপিক ফর্কে থাকছে রাবার কভার।

তবে নতুন Bajaj CT 110 মোটরসাইকেলের সব থেকে বড় আপডেট হয়েছে ইঞ্জিনে। নতুন CT 110 মোটরসাইকেলে যোগ হয়েছে Platina 110 মোটরসাইকেলের ইঞ্জিন। 115 cc এই ইঞ্জিনে সর্বোচ্চ 8.6 bhp শক্তি আর 9.81 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে 4 স্পিড গিয়ারবক্স। এখনও গোটা দেশে এই মোটরসাইকেল বিক্রি শুরু করেনি Bajaj Auto। তবে ডিলারদের কাছে নতুন CT 110 পৌঁছাতে শুরু করেছে।

ইঞ্জিন ছাড়া Bajaj CT 110 মোটরসাইকেলের সামনে থাকছে একই টেলিস্কোপিক ফর্ক আর পিছনে থাকছে টুইন শক অ্যাবজর্বার। শুধুমাত্র ড্রাম ব্রেক অপশানে পাওয়া যাবে নতুন Bajaj CT 110। থাকছে কম্বি বতাকিং সিস্টেম।
ছবি: Petro Head India YouTube Channel
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
