নতুন রঙে বাজারে আসছে Bajaj Pulsar NS200। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক ছবিতে হলুদ রঙে Pulsar NS200 মোটরসাইকেলটি দেখা গিয়েছে। 2012 সালে হলুদ রঙে এই মোটরসাইকেল টি লঞ্চ হয়েছিল। অল্প কিছুদিন বিক্রির পরেই বাজার থেকে হলুদ Pulsar NS200 সরিয়ে নিয়েছিল Bajaj। লাল, কালো ও সাদা রঙের সাথে আবার বাজারে শীর্ষে হলুদ রঙের Bajaj Pulsar NS200।
2012 সালে লঞ্চের পর Bajaj Pulsar NS200 মোটরসাইকেলে কোন পরিবর্তন আসেনি। এই মোটরসাইকেলের রয়েছে পাইলট ল্যাম্প, এলইডি লাইট, ব্যাকলিড সুইচগিয়ার, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আর ক্লিপ অন হ্যান্ডেল বার। ছবিতে দেখে মনে হচ্ছে 2012 সালে লঞ্চ হওয়া Pulsar NS200 মোটরসাইকেলের হলুদ রঙের থেকে একটু হালকা এই নতুন এই হলুদ রঙ।
Bajaj Pulsar NS200 মোটরসাইকেলের রয়েছে একটি 199.5 cc সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড, ট্রিপল স্পার্ক, চারটি ভাল্বের DTS-i ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 23 bhp শক্তি আর 18.3 Nm টর্ক পাওয়া যাবে। মোটরসাইকেলের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক, আর পিছনে থাকছে নাইট্রক্স গ্যাস চার্জড মোনোশক সাসপেনশন। ভারতে Bajaj Pulsar NS200 ABS এর দাম 1.12 লক্ষ টাকা। আশা করা হচ্ছে একই দামে লঞ্চ হবে নতুন হলুদ রঙের মোটরসাইকেলটি।
সূত্র: Thrustzone.com
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.