অবশেষে ভারতে লঞ্চ হল Benelli Leoncino 500। ভারতে নত্যুন এই মোটরসাইকেলের এক্স শো-রুম দাম 4.79 লক্ষ টাকা। 1950 ও 60 এর দশকের ‘লায়ন ক্লাব' সিরিজের মোটরসাইকেলের থেকে অনুপ্রানিত নতুন এই স্ক্র্যাম্বলার স্টাইল মোটরসাইকেল। ইতিমধ্যেই 10,000 টাকার মিনিময়ে ভারতে এই মোট্রসাইকেল বুকিং শুরু করেছে ইতালির কোম্পানিটি।

স্ক্র্যাম্বলার ডিজাইনের Benelli Leoncino 500 মোটরসাইকেলে থাকছে খুব কম বডিওয়ার্ক আর রেট্রো লুক। প্রোজেক্টার লেন্স সহ এই মোটরসাইকেলে থাকছে বৃত্তাকার এলইডি হেডল্যাম্প। তেলের ট্যাঙ্কে থাকছে আকর্ষনীয় ডিজাইন। থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। Benelli Leoncino 500 তে থাকছে 17 ইঞ্চি অ্যালয় হুইল। মাটি থেকে 145 মিমি উঁচু এই মোটরসাইকেল।

Benelli Leoncino 500 মোটরসাইকেলে শক্তি যোগাবে একটি 499 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 47 bhp শক্তি আর 46 Nm টর্ম পাওয়া যাবে। TRK 502 মোটরসাইকেলে একই ইঞ্জিন ব্যবহার হয়েছে। সাথে থাকছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। মোটরসাইকেলের সামনে থাকছে একটি 50 মিমি ইনভার্টেট ফর্ক আর পিছনে থাকছে হাইড্রোলিক মনোশক। সামনের চাকায় একটি 320 মিমি ডিস্ক ব্রেক থাকলেও মোট্রসাইকেলের পিছনের চাকায় থাকছে 260 মিমি ডিস্ক ব্রেক। সুরক্ষার জন্য থাকছে ডুয়াল চ্যানেল এবিএস।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.









