গত কয়েক মাস ধরেই ভারতে গাড়ি বিক্রি কমতে শুরু করেছে। জুন মাস তার ব্যতিক্রম নয়। গাড়ি বিক্রি কমায় সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে Maruti Suzuki। 2019 সালের জুন মাসে কোম্পানির গাড়ি বিক্রি করেছে 17.2 শতাংশ। 2019 সালের জুন মাসে মোট 111,014 টি গাড়ি বিক্রি করেছে Maruti Suzuki। 2018 সাল্র জুন মাসে এই সংখ্যাটি ছিল 134,036 টি। 2019 সালের এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে মোট 363,417 টি গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি। যা 2018 সালের এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে বিক্রি হওয়া গাড়ির তুলনায় 20.8 শতাংশ কম।
এন্ট্রি লেভেল হ্যাচ ব্যাক গাড়িতে সবথেকে বেশি বিক্রি কমেছে। 2019 সালের জুন মাসে 18,733 টি Alto আর WagonR বিক্রি হয়েছে। যা 2018 সালের তুলনায় 36.2 শতাংশ কম। 2018 সালের জুন মাসে মোট 29,381 টি Alto আর WagonR বিক্রি করেছিল কোম্পানিটি। কম্প্যাক্ট গাড়ির বাজারেও বেশ বড় ধাক্কা খেয়েছে Maruti Suzuki। 2019 সালের জুন মাসে 62,897 টি ছোট গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি। 2018 সালের জুন মাসে এই সংখ্যাটি ছিল 71,570। এছাড়াও 2019 সালের জুন মাসে ধাক্কা খেয়েছে ইউটিলিটি গাড়ি বিক্রি। এই সেগমেন্টে 7.9 শতাংশ বিকেই কমেছে।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
