2018 সালে ভারতে এসেছিল BMW G 310 সিরিজের দুটি মোটরসাইকেল। ভারতে ইতিমধ্যেই একাধিক সেলিব্রিটির গ্যারেজে এই মোটরসাইকেল জায়গা করে নিয়েছে। সেই তালিকায় নতুন নাম যোগ হল। সম্প্রতি BMW G 310 GS মোটরসাইকেল কিনেছেন ভারতীর ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কলকাতায় মোটরসাইকেল ডেলিভারির সময় এই বাইকে বসে ছবি তুলেছেন দাদা। BMW G 310 GS মোটরসাইকেলের এক্স শোরুম দাম 3.49 লক্ষ টাকা। ডেলিভারির সময় G 310 GS মোটরসাইকেলের সাথে সৌরভ গাঙ্গুলির ছবি কোম্পানির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে BMW।

গত বছর BMW G 310 R কিনেছিলেন যুবরাজ সিং, তবে কি যুবরাজই দাদাকে BMW G 310 সিরিজ কেনার পরামর্শ দিয়েছেন?
গত বছর BMW G 310 R কিনেছিলেন সৌরভের সতীর্থ যুবরাজ সিং। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে ছিল জার্মান কোম্পানির। তবে কি যুবরাজই দাদাকে BMW G 310 সিরিজ কেনার পরামর্শ দিয়েছেন?
বহু বছর পরে মোটরসাইকেলে চড়ে সৌরভ গাঙ্গুলির ছবি সামনে এলো। 90 দশকের Hero Honda ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গাঙ্গুলি। 2002 সালে অভিনেতা হৃতিক রোশানের সাথে সৌরভের Hero Honda CBZ বিজ্ঞাপন দারুণ জনপ্রিয় হয়েছিল।

BMW G 310 GS মোটরসাইকেলে রয়েছে 313 cc সিঙ্গেল সিলিন্ডার ল্কুইড কুলড ইঞ্জিন
এই মোটরসাইকেলে রয়েছে 313 cc সিঙ্গেল সিলিন্ডার ল্কুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে 34 bhp শক্তি আর 28 Nm টর্ক পাওয়া যাবে। দুটি বাইকেই একই 6 স্পিড গিয়ারবক্স ও চ্যাসিস ব্যবহার হয়েছে। BMW G310GS এর সর্বোচ্চ গতি 143 কিমি প্রতি ঘন্টা।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.









