‘গো গ্রিন' মন্ত্রেই ভবিষ্যতে এগিয়ে চলা সম্ভব। অন্যান্য গাড়ি ও মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা গুলির মতোই এই কথা হাড়ে হাড়ে টের পেয়েছে KTM। ইতিমধ্যেই ইলেকট্রিক বাইক তৈরি করেছে কোম্পানিটি। এবার KTM এর একটি ইলেকট্রিক স্কুটার এর ছবি সামনে এল। শহরের রাস্তার জন্য বিশেষভাবে এই স্কুটার ডিজাইন করছে অস্ট্রেলিয়ার কোম্পানিটি। ছবিতে নতুন ইলেকট্রিক স্কুটার কোন সিট দেখা যায়নি। কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই ইলেকট্রিক স্কুটার ডিজাইন করেছে KTM।

KTM ইলেকট্রিক স্কুটারে টেস্টিং ইউনিটে এই স্কুটারে ফুট বোর্ড এর নিচে থাকছে ব্যাটারি
ছবিতে এই প্রোটোটাইপ ইলেকট্রিক স্কুটার এর তুলনামূলক বড় চাকা দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছে সামনে 21 ইঞ্চি ও পিছনে 16 ইঞ্চি চাকা ব্যবহার হয়েছে। মাউন্টেন বাইক এর মত সামনের চাকায় রয়েছে একটি ক্লিপার টাইপ ডিস্ক ব্রেক। ছবিতে পিছনের চাকাতেও ডিস্ক ব্রেক দেখা গিয়েছে। হ্যান্ডেল বাড়ি রয়েছে একটি ছোট ইন্সট্রুমেন্ট কনসোল। টেস্টিং ইউনিটে এই স্কুটারে ফুট বোর্ড এর নিচে থাকছে ব্যাটারি।
KTM এর নতুন এই ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বিশেষ কোন তথ্য জানা যায়নি। জানা যায়নি কি ব্যাটারি ব্যবহার হচ্ছে বা কবে বাজারে আসছে এই ইলেকট্রিক স্কুটার। তবে টেস্টিং ইউনিট এর ছবি দেখে মনে হচ্ছে KTM এর এই ইলেকট্রিক স্কুটার বাজারে আসতে এখনও অনেকটা সময় বাকি।
সূত্র: Morebikes.co.uk
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
