এবার ভারতে আসছে এই দুনিয়া কাঁপানো SUV

language dropdown

ভারতে আসছে Citroen C5 Aircross। সম্প্রতি ভারতের রাস্তায় পরীক্ষার সময় এই গাড়িটি দেখা গিয়েছিল। গত বছর বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Citroen C5 Aircross।

2 লিটার পেট্রল ও 1.2 লিটার পেট্রল ইঞ্জিনে পাওয়া যাবে Citroen C5 Aircross expand ছবি দেখুন
2 লিটার পেট্রল ও 1.2 লিটার পেট্রল ইঞ্জিনে পাওয়া যাবে Citroen C5 Aircross

হাইলাইটস

  • ভারতে আসছে Citroen C5 Aircross
  • গত বছর বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল এই গাড়ি
  • C5 Aircross এর কেবিনে থাকছে একটি 8 ইঞ্চি ইনফোটেনমেন্ট স্ক্রিন

ভারতে আসছে Citroen C5 Aircross। সম্প্রতি ভারতের রাস্তায় পরীক্ষার সময় এই গাড়িটি দেখা গিয়েছিল। গত বছর বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Citroen C5 Aircross। এই গাড়ির যন্ত্রাংশ ভারতে আমদানি করে তামিলনাডুর হসুরে এই গাড়ি তৈরীর কাজ হবে। 2021 সালে ভারতে বিক্রি শুরু হবে প্রথম Citroen।

2lp10vk8Citroen C5 Aircross

ইতিমধ্যেই ভারতে Citroen C5 Aircross তৈরী করে তা বিদেশে রপ্তানী হয়। গত বছর সেরা গাড়ির ডিজাইন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ফাইনালে পৌঁছেছিল C5 Aircross। 2 লিটার ডিজেল ও 1.2 লিটার পেট্রল ইঞ্জিনে পাওয়া যাবে 4500 মিমি লম্বা এই গাড়ি। থাকছে আট স্পিড অটো ট্রান্সমিশান।

1vfmek28 The Citroen C3 Aircross facelift is the second model which is being evaluated for India.

হসুরে এই গাড়ি তৈরী শুরু করেছে ফ্রান্সের কোম্পানিটি। C5 Aircross এর কেবিনে থাকছে একটি 8 ইঞ্চি ইনফোটেনমেন্ট স্ক্রিন আর একটি 12.3 ইঞ্চি TFT ডিগিটাল ইন্সট্রুমেন্ট স্ক্রিন। থাকছে 20 টি আলাদা ড্রাইভ অ্যাসিস্ট্যান্ট ফিচার। লঞ্চের পরে ভারতে Jeep Compass আর Hyundai Tuscon এর সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে Citroen C5 Aircross।

9jdskbao Citroen C3 Aircross
0 Comments

এর সাথেই ভারতে C3 Aircross লঞ্চের পরিকল্পনা করছে Citroen। ইতিমধ্যেই হসুরের কারখানায় এই গাড়ি তৈরী করে তা বিদেশে রপ্তানী শুরু হয়েছে। আকারে তুলনামুলক ছোট Citroen C3 Aircross ভারতের বাজারে Maruti Suzuki Vitara Brezza, Ford Ecosport, Tata Nexon আর সম্প্রতি লঞ্চ হওয়া  Mahindra XUV300 এর সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে। C3 Aircross তে থাকবে একটি 1.2 লিটার তিন সিলিন্ডার টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন আর একটি 1.5 ইঞ্চি চার সিলিন্ডার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন।

f882p6lCitroen C5 Aircross এর কেবিন

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.