সম্প্রতি ভারতের প্রথম ইলেকট্রিক মোট্রসাইকেল Revolt RV 400 লঞ্চ করেছিল Revolt Motors। এবার কোম্পানির মানেসারের কারখানা থেকে উৎপাদন শুরু হল। ইতিমধ্যেই এই কারখানায় তৈরী হয়ে গিয়েছে Revolt Motors এর প্রথম Revolt RV 400। এটাক একটি এন্ট্রি লেভেল ইলেকট্রিক মোটরসাইকেল। এই মোটরসাইকেলে এমন কিছু ফিচার রয়েছে যা অন্য কোন মোটরসাইকেলে দেখা যায় না।

ইতিমধ্যেই আড়াই হাজার প্রিবুকিং পেয়েছে Revolt Motors। 25 জুন Revolt RV 400 বুকিং শুরু হয়েছিল। 1,000 টাকার বিনিময়ে Amazon থেকে এই ইলেকট্রিক মোটরসাইকেল প্রিবুক করা যাচ্ছে। এক চার্জে 156 কিমি চলতে পারবে Revolt RV 400। সিটি মোডে চালালে এক চার্জে 80.90 কিমি চলবে ভারতের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। সর্বোচ্চ 85 কিমি প্রতি ঘন্টা স্পিডে ছুটতে পারবে Revolt RV 400।
Revolt RV 400 এর জন্য রয়েছে একটি আলাদা মোবাইল অ্যাপ। এই অ্যাপ এ স্যাটেলাইট নেভিগেশন, বাইক ইন্ডিকেটর, রিয়েল টাইমে বাইকের তথ্য ও ডায়াগনষ্টিক, সুরক্ষার জন্য জিও ফেন্সিং বাড়িতে ব্যাটারি ডেলিভারির মতো সুবিধা থাকছে। 1 লক্ষ টাকা আশেপাশে ভারতে এই মোটরসাইকেল বিক্রি হতে পারে। 28 অগাস্ট Revolt RV 400 এর দাম ঘোষনা করবে Revolt Motors।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.









