কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS)সহ ভারতে লঞ্চ হল নতুন Honda CB Shine। 1 এপ্রিলের পরে 125 cc বা তার কম আয়তনের ইঞ্জিন এর সব মোটরসাইকেলে CBS বাধ্যতামূলক করেছে কেন্দ্র। তাই ভারতে Honda -র সবথেকে জনপ্রিয় মোটরসাইকেল এ যোগ হল নতুন ব্রেকিং সিস্টেম। যদিও এখনও কেনা যাচ্ছে ড্রাম ব্রেক এর পুরনো Honda CB Shine আর Honda CB Shine SP। এর সাথেই ডিস্ক ব্রেক ভার্সনের বিক্রিও চালু রয়েছে। ড্রাম ব্রেক সহ নতুন Honda CB Shine CBS এর দাম 58,338 টাকা। তবে ডিস্ক ব্রেকে নতুন Honda CB Shine CBS কিনতে 64,098 টাকা খরচ হবে। (দিল্লিতে এক্স শো-রুম দাম)
ড্রাম ব্রেক সহ নতুন Honda CB Shine CBS এর দাম 58,338 টাকা
কোম্পানি জানিয়েছে আগের মতোই জনপ্রিয় Honda CB Shine। নতুন ব্রেকিং সিস্টেম মোটর সাইকেলের ব্রেক চাপলে সামনে ও পিছনের চাকার ব্রেকে একসাথে সমপরিমাণ চাপ পড়বে।
Honda CB Shine এ রয়েছে একটি 124.73 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 10.16 bhp শক্তি আর 10.3 Nm টর্ক পাওয়া যায়। সাথে থাকবে 4 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.