গুজরাটের ভিথালাপুরের কারখানায় দুই চাকা গাড়ি উৎপাদন বৃদ্ধি করবে Honda। 2016 সালের ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র স্কুটার তৈরীর জন্য এই কারখানা তৈরী করেছিল জাপানের কোম্পানিটি। কারখানা শুরুর সময় ভিথালাপুরের কারখানায় 6 লক্ষ স্কুটার তৈরী হত। তবে 2020-21 সালের মধ্যে এই কারখানার উৎপাদন ক্ষমতা বাড়িয়ে 18 লক্ষ করার পরিকল্পনা শুরু করেছে Honda। এর জন্য ভিথালাপুরে নতুন প্রোডাকশান লাইন তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই দশকের শেষে 70 লক্ষ স্কুটার তৈরী করতে পারবে জাপানের কোম্পানিটি।
এই কাজের জন্য ভিথালাপুর কারখানায় 630 কোটি টাকা বিনিয়োগ করবে Honda। 2016 সালের ফেব্রুয়ারি মাস থেকে সেখানে 6 লক্ষ স্কুটার তৈরী হয়। পরে 2016 সালের জুন মাসে উৎপাদন ক্ষমতা বেড়ে হয়েছিল 12 লক্ষ নতুন এই ঘোষনার ফলে ভিথালাপুর কারখানায় অতিরিক্ত 6 লক্ষ স্কুটার তৈরী করবে Honda।
ভারতে Honda –র মোট চারটি কারখানা রয়েছে। হরিয়ানার মানেসার, রাজস্থানের তাপুকারা, কর্ণাটকের নরসপুরা ও গুজরাটের ভিথালাপুরায় Honda –র কারখানা রয়েছে। এর মধ্যে সমথেকে বড় কর্ণাটকের নরসপুরার কারখানাটি। এই কারখানায় 24 লক্ষ গাড়ি তৈরী হয়।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
