ভারতে Grand i10 এর নতুন জেনারেশন Grand i10 Nios এর বুকিং শুরু করল Hyundai। 20 অগাস্ট ভারতে এই গাড়ি লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। বিশ্বব্যাপী i10 নামে লঞ্চ হলেও ভারতে Grand i10 Nios নামে লঞ্চ হবে এই গাড়ি। এবার গোটা দেশে Hyundai ডিলারদের কাছে এই গাড়ির বুকিং শুরু হল। 11,000 টাকার বিনিময়ে Hyundai Grand i10 Nios বুক করা যাচ্ছে। এই গাড়িতে থাকছে কোম্পানির সিগনেচার ‘ক্যাসকেডিং গ্রিল'। এই গ্রিলের পাশেই থাকছে LED DRL।

কম্প্যাক্ট এই গাড়ির কেবিনে অনেকটা জায়গা থাকছে। কেবিনে থাকছে ডুয়াল টোন ফিনিশ। স্টিয়ারিং হুইলে থাকছে ক্রোম ফিনিশ। কেবিনে থাকছে একটি টাচক্রিন ইনফো টেনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে Apple CarPlay আর Android Auto সাপোর্ট থাকছে। এই গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টার Grand i10 Nios কে স্পোর্টি লুক দিয়েছে।

পেট্রল ও ডিজেল ভেরিয়েন্টে পাওয়া যাবে Hyundai Grand i10 Nios। তবে এই গাড়িতে কোন ইঞ্জিন ব্যবহার হবে জানায়নি Hyundai। 20 অগাস্ট এই গাড়ির অন্যান্য ফিচার্স ও দাম জানা যাবে।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.









