অন্তর্বর্তী বাজেট 2019: পরিকাঠামো উন্নতিতে গোটা বিশ্বে এক নম্বরে ভারত, অর্থমন্ত্রী

language dropdown

লোকসভায় 2019 অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “ সারা বিশ্বে হাইওয়ে পরিকাঠামো উন্নতিতে এক নম্বর স্থানে রয়েছে ভারত। এই দেশে দিনে 27 কিলোমিটার হাইওয়ে তৈরি হয়।”

ভারতে প্রতিদিন 27 কিলোমিটার হাইওয়ে তৈরি হয় expand ছবি দেখুন
ভারতে প্রতিদিন 27 কিলোমিটার হাইওয়ে তৈরি হয়

পরিকাঠামো উন্নয়নে বিশাল অগ্রগতি হয়েছে ভারতে।  গত কয়েক বছরে রেল,  জাতীয় সড়ক ও বিমান পথে  পরিকাঠামোতে দারুণ উন্নতি হয়েছে। শুক্রবার  লোকসভায় 2019 অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “ সারা বিশ্বে হাইওয়ে পরিকাঠামো উন্নতিতে এক নম্বর স্থানে রয়েছে ভারত।  এই দেশে প্রতিদিন 27 কিলোমিটার হাইওয়ে তৈরি হয়।”  দেশের পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “  যে কোন দেশকে এগিয়ে যেতে গেলে  পরিকাঠামোর উন্নয়ন করতে হবে।  যা দেশের মানুষের জীবনধারার মানকেও উন্নত করতে সাহায্য করবে।”  বলেন গোয়েল।

বহুদিনের আটকে থাকা হাইওয়ে প্রজেক্ট এই সরকারের আমলে শেষ হওয়া প্রসঙ্গে গোয়েল বলেন, “  বহু দশক আটকে থাকার পরে  এই সরকারের আমলেই শেষ হয়েছে দিল্লি থেকে আসাম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত  পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ  এক হাইওয়ে।”

0 Comments

 আগামী এক দশকে সরকারের পরিকল্পনা প্রসঙ্গে  গোয়েল বলেন,  আগামী 5 বছরের মধ্যে 5 ট্রিলিয়ান ডলারের  অর্থনীতি হবে ভারত।  আগামী 8 বছরের 10 ট্রিলিয়ানে পৌঁছাবে।  এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানের রাস্তাঘাট, রেলওয়ে, সমুদ্র বন্দর, শহরের যাতায়াত, গ্যাস, ইলেকট্রিক ট্রান্সমিশান আর দেশের মধ্যে জলপথে যাতায়াতের পরিকাঠামো।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.