ABS সহ ভারতে লঞ্চ হল KTM 250 Duke

language dropdown

ভারতে ABS সহ KTM 250 Duke এর দাম 1.94 লক্ষ টাকা (এক্স-শোরুম)। ABS ছাড়াও মডেলের থেকে এই মডেলের দাম 14,000 টাকা বেশি। 1 এপ্রিল থেকে ভারতে 125 cc বা তার বেশি আয়তনের ইঞ্জিনের সব মোটরসাইকেলে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকা বাধ্যতামুলক।

ABS সহ ভারতে লঞ্চ হল KTM 250 Duke expand ছবি দেখুন

অবশেষে ভারতে 250 Duke মোটরসাইকেলে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম নিয়ে এল KTM। সম্প্রতি 200 Duke ও 125 Duke মোটরসাইকেলেও এই সুরক্ষা ফিচার যোগ করেছিল KTM। ভারতে ABS সহ KTM 250 Duke এর দাম 1.94 লক্ষ টাকা (এক্স-শোরুম)। ABS ছাড়াও মডেলের থেকে এই মডেলের দাম 14,000 টাকা বেশি। 1 এপ্রিল থেকে ভারতে 125 cc বা তার বেশি আয়তনের ইঞ্জিনের সব মোটরসাইকেলে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকা বাধ্যতামুলক।

2017 ktm 250 duke first ride

KTM 250 Duke

KTM 250 Duke মোটরসাইকেলে যোগ হয়েছে ডুয়াল চ্যেনেল ABS। 390 Duke মোটরসাইকেলেও একই ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছিল KTM। তবে নতুন সুরক্ষা ফিচার ছাড়া KTM 250 Duke মোটরসাইকেলে নতুন কোনও ফিচার যোগ হয়নি। 250 Duke এ থাকছে একটি 250 cc লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 30 bhp শক্তি আর 24Nm টর্ক পাওয়া যাবে। থাকছে একটি 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

0 Comments

ভারতে KTM 250 Duke মোটরসাইকেলে রয়েছে একট LCD স্ক্রিন। 390 Duke এর মতোই 250 Duke মোটরসাইকেলেও রয়েছে একটি 13.5 লিটার ট্যাঙ্ক। মোটরসাইকেলের সামনে ও পিছনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। ভারতে  Honda CB 300R আর Yamaha FZ-25 এর সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে KTM 250 Duke।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.