ভারতের গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলি যেন জলদি ইলেকট্রিক গাড়িতে মননিবেশ করে সেই জন্য ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই ভারতে ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করেছে Hyundai ও Audi। এতদিন ভারতের কোন কোম্পানি এই পথে পা বাড়ায়নি। এবার ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় প্রবেশ করছে ভারতের গাড়ি প্রস্তুতকারী সংস্থা Mohanidra।

2021 সালের আগে ভারতে তিনটি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে স্বদেশী কোম্পানিটি। এর মধ্যেই 2019 সালেই লঞ্চ হবে Mahindra eKUV। eKUV তে থাকবে একটি 165 kW ব্যাটারি। এই গাড়িতে 221 bhp শক্তি পাওয়া যাবে। এক চার্জে 180 কিমি চলবে এই গাড়ি। এর পরে 2020 সালে XUV300 গাড়ির ইলেকট্রিক ভার্সান লঞ্চ করবে কোম্পানিটি। সেই গাড়িতে থাকবে একটি 150 kW ব্যাটারি। এক চার্জে 250 কিমি চলবে XUV300 এর ইলেকট্রিক ভার্সান। এর পরে 2021 সালে Aspire গাড়ির ইলেকট্রিক ভার্সান লঞ্চ করবে Mahindra।

মহারাষ্ট্রের চাকন কারখানায় কোম্পানির তিনটি ইলেকট্রিক গাড়ি তৈরী হবে। ইতিমধ্যেই এই কারনে চাকন কারখানায় 500 কোটি টাকা লগ্নি করেছে Mahindra। এই কারখানায় 380 kW বা তার বেশি ক্ষমতার ইলেকট্রিক গাড়ি তৈরী সম্ভব। এই কারনে আগামী দুই বছরে 600 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করবে Mahindra।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
