ভারতে কোম্পানির ছোট বাণিজ্যিক গাড়ি সুপার ক্যারি মিনি ট্রাক ডেকে পাঠালো Maruti Suzuki। কোম্পানি জানিয়েছে ফুয়েল পাম্প অ্যাসেম্বলি ঠিকভাবে চলছে কী না তা জানার জন্যই এই গাড়িগুলিকে ডেকে পাঠানো হয়েছে। Maruti Suzuki জানিয়েছে মোট 640 টি গাড়ি ডেকে পাঠানো হয়েছে। 2018 সালের 20 জানুয়ারি থেকে 14 জুলাই পর্যন্ত তৈরী হয়েছে এই গাড়িগুলি। এই গাড়িগুলির মালিকের সাথে কোম্পানি বা ডিলারের তরফ থেকে যোগাযোগ করা হবে।গাড়ি দেখার পরে কোন সমস্যা খুঁজে পেলে তা বিনামূল্যে সারিয়ে দেবে ইন্দো জাপানি কোম্পানিটি।
তবে কোম্পানির ফোনের আশায় বসে না থেকে নিজের গাড়ি ডেকে পাঠানো হয়েছে কী না তা নিজেই জেনে নিতে পারবেন। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে 14 ডিজিটের চ্যাসিস নম্বর দিয়ে গ্রাহক তা জেনে নিতে পারবেন।
কোম্পানি জানিয়েছে সারা বিশ্বে গ্রাহকদের সুরক্ষিত রাখতে এই গাড়িগুলিকে ডেকে পাঠানো হয়েছে। এখন ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও তানজানিয়ায় এই গাড়ি রপ্তানি হয়।
দুটি আলাদা ইঞ্জিন অপশানে পাওয়া যায় সুপার ক্যারি মিনি ট্রাক। দুই সিলিন্ডার টার্বো চার্জড 793 cc ইঞ্জিনে পাওয়া যায় 32 bhp শক্তি আর 75 Nm টর্ক। অন্যদিকে 1200 cc CNG ইঞ্জিন অপশানেও পাওয়া যায় এই গাড়ি। পাঁচ স্পিড ম্যানুয়ান ট্রান্সমিশানে পাওয়া যায় এই গাড়ি।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
