দেশে গাড়ি শিল্পে মন্দা অব্যাহত। 2019 সালের প্রথম থেকেই গাড়ি বিক্রি কমতে শুরু করেছিল। সম্প্রতি বিক্রি তলানিতে পৌঁছেছে। চাহিদা কমার কারনেই উৎপাদনে হ্রাস টান্তে শুরু করেছে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলি। চলতি মাসে দুই দিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে Maruti Suzuki। 7 সেপ্টেম্বর আর 9 সেপ্টেম্বর Maruti Suzuki -র গুরুগ্রাম ও মাসেসার কারখানায় উৎপাদন বন্ধ থাকবে। মন্দা শুরুর পরে এই প্রথম দেশে উৎপাদন বন্ধ করতে চলেছে Maruti Suzuki। বিক্রি তলানিতে পৌঁছানোর কারনেই উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
গুজরাটের কারখানা থেকে Baleno আর Swift তৈরি করে Maruti Suzuki। এই কারখানা বন্ধ হচ্ছে না। অন্যদিকে গুরুগ্রামের কারখানায় তৈরি হয় S-Cross, Ertiga, Eeco, Alto আর Super Carry। মানেসার কারখানা থেকে Vitara Brezza, Ciaz, Celerio, WagonR গাড়ি তৈরি করে Maruti Suzuki।
2019 সালের অগাস্ট মাসে Maruti Suzuki -র বিক্রি কমেছে 34.4 শতাংশ। চলতি বছর অগাস্ট মাসে দেশের বাজারে মোট 97,061 টি গাড়ি বিক্রি করেছে Maruti Suzuki। 2018 সালের অগাস্ট মাসে এই সংখায়টি ছিল 147,700। হ্যাচব্যাক সেগমেন্টে সবথেকে বেশি বিক্রি কমেছে। দেশের বাজার ও রপানি সহ চলতি বছর অগাস্ট মাসে মোট 106,413 টি গাড়ি বিক্রি করেছে Maruti Suzuki। 2018 সালের অগাস্ট মাসে এই সংখ্যাটি ছিল 158,189। অর্থাৎ রপ্তানি ধরলে কোম্পানির গাড়ি বিক্রি কমেছে 32.7 শতাংশ।

চলতি বছর অগাস্ট মাসে দেশের বাজারে মোট 97,061 টি গাড়ি বিক্রি করেছে Maruti Suzuki
চলতি বছর অগাস্ট মাসে Alto ও আগের জেনারেশনের Wagon R বিক্রি হয়েছে 10,123 টি। যা গত বছরে অগাস্ট মাসের তুলনায় 71 শতাংশ কম। গত বছর অগাস্ট মাসে এই সংখ্যা ছিল 35,895 টি। গত মাসে নতুন Wagon R, Ignis, Swift, Celerio, Dzire, Baleno বিক্রি হয়েছে 54,274 টি। 2018 সালে এই সংখ্যাটি ছিল 71,364।
অন্যদিকে Vitara Brezza, S-Cross, Ertiga আর নতুন XL6 বিক্রি হয়েছে 18,522 টি। যা গত বছর অগাস্ট মাসের তুলনায় 3.1 শতাংশ কম।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
