ভারতে বিক্রি হয়েছে 3 লক্ষ Renault Kwid

language dropdown

799cc ও 1 লিটার ইঞ্জিনে পাওয়া যাবে নতুন Kwid। সুরক্ষার জন্য নতুন Renault Kwid এ থাকছে ABS ও EBD। 799 cc ইঞ্জিনে থাকছে 53 bhp শক্তি। অন্যদিকে 1 লিটার ইঞ্জিনে থাকছে 67bhp শক্তি।

মাসে প্রায় 10,000 Kwid বিক্রি করেছে Renault expand ছবি দেখুন
মাসে প্রায় 10,000 Kwid বিক্রি করেছে Renault

ভারতে Renault এর সবথেকে জনপ্রিয় গাড়ি Kwid। এবার ভারতে তিন লক্ষ Kwid বিক্রি করল ফরাসি কোম্পানিটি। 2015 সালে প্রথম লঞ্চ হয়েছিল Renault Kwid। ভারতে Maruti Suzuki Alto এর সাথে কঠিন প্রতিযোগিতার সম্মুখিন হয়েছে এই গাড়ি। দুর্দান্ত ডিসপ্লে, বড় কেবিন এর জন্য ইতিমধ্যেই গ্রাহকের মন জিতেছে Renault Kwid।

মাসে প্রায় 10,000 Kwid বিক্রি করেছে Renault। ইতিমধ্যেই ভারতে এই গাড়ির 98  শতাংশ তৈরী হচ্ছে। এর ফলে অবিশ্বাস্য কম দামে বিক্রি হচ্ছে Renault Kwid। এই বাজেট হ্যাচব্যাকে রয়েছে 7 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এই ইনফোটেনমেন্ট সিস্টেমে থাকছে Apple CarPlay আর Android Auto সাপোর্ট।

799cc ও 1 লিটার ইঞ্জিনে পাওয়া যাবে নতুন Kwid। সুরক্ষার জন্য নতুন Renault Kwid এ থাকছে ABS ও EBD। 799 cc ইঞ্জিনে থাকছে 53 bhp শক্তি। অন্যদিকে 1 লিটার ইঞ্জিনে থাকছে 67bhp শক্তি। গাড়ির কেবিনে থাকছে একটি 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।  এই সিস্টেমে Apple CarPlay আর Android Auto  ব্যবহার করে  স্মার্ট ফোন কানেক্ট করা যাবে। সাথেই নতুন ‘পুশ টু টক'  ব্যবহার করে সহজেই কন্ঠস্বরের মাধ্যমে মিউজিক, ভিডিও ও  নেভিগেশন কন্ট্রোল করা যাবে।  এমন কি স্মার্টফোন থেকেও ব্যবহার করা যাবে এই ফিচার।

76hoti8o

দুটি ইঞ্জিনে পাওয়া যায় Renault Kwid

0 Comments

গাড়ির নতুন MediaNAV ডিসপ্লে তে যোগ হয়েছে ভিডিও প্লেব্যাক অপশন। USB ড্রাইভ থেকে এই ডিসপ্লেতে সরাসরি ভিডিও দেখা যাবে। নতুন Kwid  এর সব ভেরিয়েন্ট এ যোগ হয়েছে রিয়ার  ভিউ ক্যামেরা অ্যাসিস্ট। নতুন এই ফিচারে গাড়ি পার্ক করা আরও সহজ হবে।  ক্লাইম্বার এডিশনে অতিরিক্ত আরামের জন্য  পিছনের সিটে থাকছে আর্ম রেস্ট। AMT ভেরিয়েন্টে থাকছে ট্র্যাফিক অ্যাসিস্ট। এই ফিচারে  ট্রাফিকে চালানোর সময়  গাড়ি গড়িয়ে যাবে না।  সুরক্ষার জন্য নতুন Renault Kwid এ থাকছে ABS ও EBD।

অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

You might be interested in

New Car Models

Be the first one to comment
Thanks for the comments.