নিঃশব্দে কোম্পানির একগুচ্ছ মোটরসাইকেলের দাম বাড়ালো Royal Enfield। 1,500 টাকা পর্যন্ত মহার্ঘ হয়েছে কোম্পানির 350-500 cc মোটরসাইকেল গুলি। দাম বাড়লেও এখনও এই বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি চেন্নাই এর কোম্পানিটি। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই Royal Enfield ডিলাররা নতুন দামে মোটরসাইকেল বিক্রি শুরু করেছে। এর ফলে Bullet 350 আর 500, Classic 350 আর 500 এবং Himalayan মডেলের দাম বেড়েছে। তবে সম্প্রতি লঞ্চ হওয়া Royal Enfield Interceptor 650 আর Continental GT 650 মডেলের দাম বাড়েনি।
সম্প্রতি লঞ্চ হওয়া Royal Enfield Interceptor 650 আর Continental GT 650 মডেলের দাম বাড়েনি
1 ফেব্রুয়ারি থেকে Royal Enfield Bullet 350 মোটরসাইকেলের দাম শুরু হচ্ছে 1.34 লক্ষ টাকা থেকে। Classic 350 ABS কিনতে খরচ হবে 1.53 লক্ষ টাকা। Royal Enfield Classic 350 ABS Signals Edition এর দাম বেড়ে হয়েছে 1.63 লক্ষ টাকা। Royal Enfield Himalayan ABS এর দাম বেড়ে হয়েছে 1.80 লক্ষ টাকা। Interceptor 650 এর দাম 2.49 লক্ষ টাকা, আর Continental GT 650 মডেলের দাম 2.64 লক্ষ টাকা। (সব দিল্লিতে এক্স শো-রুম দাম)
তবে মোটরসাইকেলের দাম বাড়ানোর কারণ জানায়নি Royal Enfield। মনে করা হচ্ছে উৎপাদনের খরচ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে চেন্নাই এর কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির একাধিক মডেলে ABS যোগ হয়েছে। এই বছরের এপ্রিল মাসের মধ্যে বাকি সব Royal Enfield মোটর সাইকেলে নতুন ব্রেকিং সিস্টেম চলে আসবে।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.