ভারতে লঞ্চ হল Suzuki RM-Z250 আর RM-Z450। অফ রোডিং এর জন্য জনপ্রিয় Suzuki RM-Z সিরিজের বাইকগুলি। Suzuki RM-Z250 এর দাম শুরু হচ্ছে 7.1 লক্ষ টাকা থেকে। অন্যদিকে RM-Z450 এর দাম শুরু হচ্ছে 8.31 লক্ষ টাকা থেকে। দুটো বাইকই অফ রোডিং এর জন্য ডিজাইন করেছে জাপানী কোম্পানিটি। রাস্তায় এই বাইক চালানো বেআইনি।

The Suzuki RM-Z250
Suzuki RM-Z450 তে রয়েছে একটি 449 cc ইঞ্জিন। এই বাইকে থাকছে কোম্পানির নিজস্ব অ্যাসিস্ট কন্ট্রোল। এছাড়াও অফড়োডিং এর জন্য একাধিক লেটেস্টব টেকনোলজি থাকবে এই বাইকে।
Suzuki RM-Z250 তে থাকবে একটি 249 cc ইঞ্জিন। এছাড়াও থাকবে অ্যালুমিনিয়াম রিম। পাথুরে রাস্তায় চলার জন্য বিশেষভাবে ডিজাইন হয়েছে এই চাকা। Suzuki RM-Z250 এর ওজন মাত্র 106 কিলোগ্রাম।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.











