অবশেষে ভারতে এল Toyota Glanza। শুরুতে 7.22 লক্ষ টাকা থেকে 8.90 লক্ষ টাকায় এই গাড়ি পাওয়া যাবে। এই প্রথম ভারতে প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে গাড়ি লঞ্চ করল Toyota। দুটি ভেরিয়েন্টে (G আর V) ভারতে পাওয়া যাবে এই গাড়ি। ইঞ্জিন ও ট্রান্সমিশানের উপরে নির্ভর করে চারটি আলাদা ভার্সানে পাওয়া যাবে ভেরিয়েন্টগুলি (G MT, V MT, G CVT আর V CVT)। ইতিমধ্যেই ভারতে থাকা 2019 Maruti Suzuki Baleno এর নাম বদলে এই ঘাড়ি লঞ্চ করেছে Toyota। বিশ্বব্যাপী Toyota ও Suzuki এর গাঁটছড়ার কারনেই লঞ্চ হয়েছে Toyota Glanza। এই দুই গাড়ির ডিজাইন ও ফিচার্সে কোন পার্থক্য নেই। শুধুমাত্র Glanza তে থাকছে Toyota ব্যাজিং, আলাদা সামনের গ্রিল, হুইল আর টেলগেট।
Toyota Glanza তে থাকছে BS6 ইঞ্জিন। G ভেরিয়েন্টে থাকছে 1.2 লিটার K12N ইঞ্জিন। এই ইঞ্জিনে 89 bhp শক্তি আর 113 Nm টর্ক পাওয়া যাবে। Glanza V তে থাকছে 1.2 লিটার K12M ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 82 bhp শক্তি আর 113 Nm টর্ক পাওয়া যাবে। 5 স্পিড ম্যানুয়াল অথবা 7 স্টেপ CVT অপশানে পাওয়া যাবে এই গাড়ি।
Toyota Glanza তে থাকছে 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে থাকছে Apple CarPlay আর Android Auto সাপোর্ট। সাথে থাকছে একটি মাল্টি ইনফর্মেশন ডিসপ্লে, LED প্রজেক্টার ল্যাম্প আর কি-লেস এন্ট্রি। সুরক্ষগার জন্য থাকছে ডুয়াল এয়ারব্যাগ, ABS, সিটবেল্ট রিমাইন্ডার, রিয়ার পার্কিং সেন্সার।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.