Toyota ও Suzuki এর হাত মিলিয়ে লঞ্চ করেছে Toyota Glanza। Maruti Suzuki Baleno গাড়ির সাথে Toyota Glanza গাড়ির খুব বেশি পার্থক্য নেই। দুটি গাড়িতেই থাকছে একই ইঞ্জিন, ডিজাইন ও স্পেসিফিকেশন। তবে সামান্য পার্থক্য রয়েছে এই দুই গাড়িতে। Toyota Glanza আর Maruti Suzuki Baleno এর পার্থক্য গুলি দেখে নিন।

Toyota Glanza আর Maruti Suzuki Baleno বাইরে থেকে দেখতে হুবহু এক। শুধু Glanza গাড়িতে থাকছে Toyota ব্যাজিং। এছাড়াও Glanza গাড়িতে একটি থ্রি ডি ডিজাইনের গ্রিল ব্যবহার করেছে Toyota। এছাড়াও বিশেষ লাল রঙে পাওয়া যাবে Toyota Glanza।

Toyota Glanza আর Maruti Suzuki Baleno গাড়ির কেবিনেও কোন পার্থক্য নেই। শুধু স্টিয়ারিং হুইলে Toyota ব্যাজ দেখা যাবে। দুই গাড়ির কেবিনের রঙ, ডিজাইন ও ফিচার্স হুবহু মিলে যাচ্ছে।
| Maruti Suzuki Baleno | দাম | Toyota Glanza | দাম |
|---|---|---|---|
| Sigma Petrol | 5,58,602 টাকা | ||
| Delta Petrol | 6,36,612 টাকা | ||
| Zeta Petrol | 6,97.912 টাকা | ||
| Delta Petrol SHVS | 7,25,412 টাকা | ||
| Alpha Petrol | 7,58,212 টাকা | V MT Petrol | 7,58,200 টাকা |
| Delta Petrol AT | 7,68,612 টাকা | ||
| Zeta Petrol SHVS | 7,86,712 টাকা | G MT Petrol SHVS | 7,21,900 টাকা |
| Zeta Petrol AT | 8,29,912 টাকা | G AT Petrol | 8,29,900 টাকা |
| Alpha Petrol AT | 8,90,212 টাকা | V AT Petrol | 8,90,200 টাকা |
9 টি ভেরিয়েন্টে পাওয়া যাবে Baleno পেট্রল। তবে মাত্র চারটি ভেরিয়েন্টে Glanza লঞ্চ করেছে Toyota। 5,58,602 টাকা থেকে Maruti Suzuki Baleno এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে। অন্যদিকে Toyota Glanza এর এক্স শো-রুম দাম শুরু হচ্ছে 7,58,200 টাকা থেকে।
ডিজেল ভেরিয়েন্টে পাওয়া যাবে না Toyota Glanza । Maruti Suzuki Baleno গাড়ির ডিজেল ইঞ্জিন তৈরী করে Ford। ইতিমধ্যেই BS6 ভার্সানে এই ডিজেল ইঞ্জিন তৈরীর বেশি খরচের জন্য এই ইঞ্জিন তৈরী বন্ধ করে দিয়েছে Ford। তাই শুধুমাত্র পেট্রল ভেরিয়েন্টে Glanza লঞ্চ করেছে Toyota। Toyota Glanza তে থাকছে BS6 ইঞ্জিন। G ভেরিয়েন্টে থাকছে 1.2 লিটার K12N ইঞ্জিন। এই ইঞ্জিনে 89 bhp শক্তি আর 113 Nm টর্ক পাওয়া যাবে। Glanza V তে থাকছে 1.2 লিটার K12M ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 82 bhp শক্তি আর 113 Nm টর্ক পাওয়া যাবে। 5 স্পিড ম্যানুয়াল অথবা 7 স্টেপ CVT অপশানে পাওয়া যাবে এই গাড়ি।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.









