উৎসবের মরশুমের আগেই বাজারে নতুন স্কুটার লঞ্চ করবে TVS। নতুন এই স্কুটারের নাম TVS Jupiter Grande। নতুন রঙ ও একাধিক নতুন ফিচার সহ বাজারে আসবে এই স্কুটার। লঞ্চের আগেই দেখা গেল নতুন Jupiter Grande। এক TVS ডিলারের কাছে এই স্কুটার দেখা গিয়েছে। তবে কবে এই স্কুটার লঞ্চ হবে তা জানায়নি ভারতীয় কোম্পানিটি। TVS এর সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটার Jupiter সিরিজের স্কুটারগুলি। উৎসবের মরশুমের ঠিক আগে নতুন এই মডেল নিঃসন্দেহে কোম্পানির স্কুটার বিক্রিতে জোয়ার আনবে।

নতুন Jupiter Grande তে যোগ হয়েছে LED হেডলাইট, নতুন অ্যানালগ-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
মোটের উপরে নতুন TVS Jupiter Grande দেখতে অনেকটাই TVS Jupiter এর মতোই। তবে নতুন Jupiter Grande তে যোগ হয়েছে LED হেডলাইট, নতুন অ্যানালগ-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও নতুন Jupiter Grande সিট সম্পূর্ণ নতুন মেটিরিয়াল দিয়ে তৈরী হয়েছে।
তবে ইঞ্জিন বিভাগে কোন পরিবর্তন আসেনি। TVS Jupiter Grande তে থাকছে 109.7 cc ইঞ্জিন। এই ইঞ্জিনে পাওয়া যাবে 7.9 bhp শক্তি আর 8Nm টর্ক। তবে TVS Jupiter এর থেকে একটু বেশি দামে লঞ্চ হতে পারে Jupiter Grande।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.











