2019 সালের ফেব্রুয়ারি মাসে 60,000 এর বেশি মোটরসাইকেল বিক্রি করেছে Royal Enfield। 2018 সালের ফেব্রুয়ারি মাসে এই সংখ্যাটি ছিল 70,000 এর উপরে। 2019 সালের ফেব্রুয়ারি মাসে মোট 62,630 টি মোটরসাইকেল বিক্রি করেছে চেন্নাই এর কোম্পানিটি। 2018 সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় যা 14 শতাংশ কম। 2018 সালের ফেব্রুয়ারি মাসে মোট 73,077 টি মোটরসাইকেল বিক্রি করেছিল Royal Enfield। দেশের বাজারে বিক্রি কমেছে 16 শতাংশ।
Royal Enfield বিক্রি প্রসঙ্গে এক বিবৃতিতে Eicher Motors এর ম্যানেজিং ডিরেক্টার সিদ্ধার্থ লাল জানিয়েছেন, “2018 সালের দ্বিতীয়ার্ধ ভারতের মোটরসাইকেল বাজারে বেশিন কঠিন ছিল। নতুন সুরক্ষা নিয়ম বলবৎ করতে একের পর এক নতুন মডেল বাজারে আনতে বাধ্য হয়েছে কোম্পানিগুলি। এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁডানোর ব্যাপারে আমরা আশাবাদী।”
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বিক্রি বাড়াতে দুটি 650 cc ইঞ্জিন এর মোটর সাইকেল লঞ্চ করেছিল Royal Enfield। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে বিক্রি শুরু হয়েছে Royal Enfield Interceptor 650 আর Royal Enfield Continental GT 650। এই দুটি মোটরসাইকেলের রয়েছে কোম্পানির ডিজাইন করা সম্পূর্ণ নতুন 648 cc প্যারালাল টুইন ইঞ্জিন।
অটো সংক্রান্ত সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে, লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
